নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক ড. এ জেড এম ওবায়দুল্লা কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন।
আজ মঙ্গলবার সকালে যোগ দেন তিনি। এ উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক এম রবিউজ্জামান ও উপপরিচালক ড. আব্দুল লতিফ, টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ কাজী মাহবুব হাসান এবং কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম। নবাগত অধ্যক্ষকে শুভেচ্ছা জানান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের পক্ষে বোর্ড সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, দ্য থিওসোফিক্যাল সোসাইটি-কুমিল্লা লজ সম্পাদক চন্দন দাস, রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই সদ্য বিদায়ী সভাপতি এনামুল হক জুয়েল, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব মেহেদী হাসান ও বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান রাজু ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. ওবায়দুল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ইতোপূর্বে তিনি ফেনী টিচার্স ট্রেনিং কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন।