• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

৩০ বছর পর আওয়ামী লীগ ছাড়া ভোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ০৪
logo

৩০ বছর পর আওয়ামী লীগ ছাড়া ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ০৪
Photo

রাত পোহালেই কাল ভোট। ৩০ বছর পর এবার আওয়ামী লীগ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে অভিজ্ঞ বিএনপির প্রার্থীদের সঙ্গে অনভিজ্ঞ জামায়াত ও এনসিপির প্রার্থীদের লড়াই হচ্ছে। কোথাও কোথাও নতুন প্রার্থীদের মধ্যে লড়াই হচ্ছে। ইতিমধ্যে কুমিল্লার ১১ টি সংসদীয় আসনে নবীন প্রার্থীরা নির্বাচনকে উৎসব মুখর করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ব্যালটে ভোট হবে। চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। কুমিল্লার ১১ টি আসনে ৮৩ জন প্রার্থী আছে। এর মধ্যে কুমিল্লা-৬ আসনে বাসদের কামরুন্নাহার সাথী ও কুমিল্লা-৫ আসনে জেএসডির শিরিন সুলতানা। কুমিল্লা-৪ আসনে হাসনাত গণসংযোগ, বক্তৃতায় এগিয়ে। চান্দিনায় বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের আতিকুল আলম শাওনও নির্বাচন জমিয়েছেন।

তবে বিএনপি বলছে , জামায়াতের গুপ্ত ভোটার নিয়ে আমরা শংকায় আছি। জামায়াত বলছে, তরুণ প্রজন্ম এবার জুলাইয়ের চেতনাকে ধারণা করে আমাদের ভোট দেবে।

জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, কুমিল্লার পুরো জেলায় ৫৫ প্লাটুন ( প্রতি প্লাটুনে ৩০ জন) সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন ( প্রতি প্লাটুনে ১৬ জন ), র‌্যাব ২৪ প্লাটুন ( প্রতি প্লাটুনে ৭ জন করে) ও ১৯ হাজার ৩৮৩ জন আনসার থাকবেন। রয়েছেন কয়েক হাজার পুলিশ। কুমিল্লায় এক সময়ে সরকারি করতেন এখন সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের দায়িত্বে আছেন এমন ব্যক্তিরাও বিভিন্ন আসনে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

জানা গেছে, বাংলাদেশ প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৩ টি নির্বাচন হচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগ ১৯৮৮ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেয়নি। ৩০ বছর পর আওয়ামী লীগ এবার আবার নির্বাচনে নেই ( দলকে নিষিদ্ধ করার কারণে)। এ অবস্থায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াতের মধ্যে বেশির ভাগ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

কুমিল্লা নগরের টাউন হল এলাকার চা বিক্রেতা মো. সোলায়মান বলেন, আওয়ামী লীগের ভোট যাঁরা টানতে পারবেন তাঁরা এমপি হবেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপি বাংলাদেশের স্মার্ট দল। ১৭ বছরের লড়াই সংগ্রাম করে টিকে আছে। দলের নেতারা মামলা খেয়েছেন। গুম হয়েছেন। এতো বড় ত্যাগ আর কারও নেই। বিএনপির কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেবে না।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা-১১ ( চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির অনেকে চৌদ্দগ্রামে আমাকে ভোট দেবেন। কামরুল হুদা লোকাল নেতা।

তবে বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা বলেছেন, আলকরা. গুনবতী ও জগন্নাথদিঘি ইউনিয়নে জামায়াত ভোটকেন্দ্র দখল করতে না পারলে বিএনপি অনায়াসে জিতবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

২

সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

৩

যৌন হয়রানির অভিযোগে অটোচালককে ‘নাকে খত’

৪

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৫

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

৫ ঘণ্টা আগে
সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

৬ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে