• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালান জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩২
logo

সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালান জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩২
Photo

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ মঙ্গলবার অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এএসসির নির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব পৃথক অভিযান চালায়।

এসব অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, বাংলাদেশি রসুন, অলিভ অয়েল, নবরত্ন তেল, ফুচকা, শাড়ি, গরু, চকলেট, ঝান্ডুবাম, মদ ও একটি সিএনজি জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বারে অবৈধ ২ ড্রেজার ও ১৫০০ পাইপ বিনষ্ট

২

কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ নিল কুমিল্লার শিক্ষার্থীরা

৩

কুমিল্লায় রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

৪

মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

৫

সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালান জব্দ

সম্পর্কিত

দেবীদ্বারে অবৈধ ২ ড্রেজার ও ১৫০০ পাইপ বিনষ্ট

দেবীদ্বারে অবৈধ ২ ড্রেজার ও ১৫০০ পাইপ বিনষ্ট

৮ ঘণ্টা আগে
কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ নিল কুমিল্লার শিক্ষার্থীরা

কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ নিল কুমিল্লার শিক্ষার্থীরা

৮ ঘণ্টা আগে
কুমিল্লায় রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

কুমিল্লায় রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

৯ ঘণ্টা আগে