• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

তিনটি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০: ০৫
logo

Photo

কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে ১২ জন নিহত হয়েছেন। আজ রোববার ভোররাত তিনটায় উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ভোরে পদুয়ার বাজার রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি মামুন পরিবহনের বাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে জাঙ্গালিয়ার কচুয়া এলাকায় নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ১২ জন যাত্রী প্রাণ হারান।

সাইফুল ইসলাম আরও জানান, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২টি মরদেহ রয়েছে। ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

এদিকে এ ঘটনায় পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে তিনজন গেটম্যানকে। তদন্ত কমিটির দুটি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল, একটি করেছে কুমিল্লা জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

২

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

৩

ব্রাহ্মণপাড়ায় একদিনে ১২৫ নারীর ক্যান্সার স্ক্রিনিং

৪

কুমিল্লায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা

৫

কুমিল্লায় খালে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

৯ ঘণ্টা আগে