নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। গতকাল স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়। এ দিন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
এতদিন জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩, এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।
জানতে চাইলে প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, আমি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে নিয়ে জেলা পরিষদে কাজ করব।
দলীয় সূত্রে জানা যায়, মো. মোস্তাক মিয়া ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য নির্বাচিত হন। ১৯৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৮৩ সালে জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক ও কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালের ২০ ডিসেম্বর কুমিল্লা টাউন হলে কাউন্সিলের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৯৩ সালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (রিজভী আহমেদ ও ইলিয়াস আলী এবং ফজলুল হক মিলন ও নাজিম উদ্দীন আলম) কমিটির বৃহত্তর চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৪ সালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক নির্বাচিত হয়ে কাউন্সিলের মাধ্যমে ছাত্র রাজনীতির ইতি টানেন। ১৯৯৫ সালে কুমিল্লা শহর বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন। ২০০০ সালে কর্নেল আকবর হোসেনের কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নির্বাচিত হন ।
২০০৯ সালে ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কাউন্সিলে সহ- সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) নির্বাচিত হয়েছেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি ছিলেন।
এর আগে গতকাল শনিবার পাঁচ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। তার আগে ২৩ ফেব্রুয়ারি ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এত দিন এসব পদ আমলা দিয়ে চলছিল।