নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের রামপুর এলাকায় বাসচাপায় কুমিল্লার এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ মামুনুর রহমান (৪৬)। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের প্রয়াত আবুল খায়েরের ছেলে। তিনি ফেনীর মাদবারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, মামুনুর রহমান তাঁর মোটরসাইকেল নিয়ে লালপুল থেকে মহিপালের দিকে যাচ্ছিলেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হঠাৎ একটি গরু রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মোটরসাইকেলসহ পড়ে যান। পড়ার সঙ্গে সঙ্গেই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মোটরসাইকেল ও মামুনুর রহমানকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মহিপাল হাইওয়ে থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত মামুনুর রহমানকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।