• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২০: ৫৬
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২১: ৫৭
logo

চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২০: ৫৬
Photo

কুমিল্লায় ‘চুরির অভিযোগে’ দুই যুবককে আটক করে রশি দিয়ে বেঁধে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করেছে স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার মো. নাঈম (২৬) মনশাসন এলাকার বাসিন্দা। তাঁর সহযোগী যুবক (২৪) শহরতলীর শাসনগাছা এলাকার বাসিন্দা। তাঁর নামপরিচয় জানতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মনশাসন এলাকার বিভিন্ন বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছিল। বাদ যায়নি স্থানীয় জামে মসজিদ। একই গ্রামের মো. নাঈম ও তাঁর সহযোগীদের দিকে সন্দেহ ছিল এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা তফাজ্জল হোসেন বলেন, গতকাল শুক্রবার ভোরে মনশাসন জামে মসজিদ থেকে মাইকের ব্যাটারি চুরির সময় নাঈম ও তাঁর এক সহযোগীকে আটক করে এলাকার লোকজন। এ সময় তাদের বেঁধে মারধর করা হয়।

এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, রশি দিয়ে দুই যুবককে বেঁধে মারধরসহ ইলেকট্রিক শক দিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে। এ সময় তারা বাঁচার জন্য চিৎকার করতে করতে কানে ধরে ক্ষমা চাইলেও রক্ষা পাননি। তাদের শরীর থেকে রক্ত ঝরতেও দেখা যায়। বেশ কিছু লোক তাদের ঘিরে থাকতে দেখা গেলেও কেউই নির্যাতনকারীদের নিবৃত করেনি।

নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। সকালেই নির্যাতনের পর দুই যুবককে ছেড়ে দেওয়ায় তাদের খুঁজে পাওয়া যায়নি। আত্মগোপনে থাকায় চেষ্টা করেও নির্যাতিত দুই যুবকের বক্তব্য জানা যায়নি।

রাতে ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান, দুই ভুক্তভোগী যুবক এখনও নির্যাতনের বিষয়ে অভিযোগ না দিলেও একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় সন্ধ্যায় ঘটনাস্থলে যান তারা।

স্থানীয় লোকজন দাবি করেছে, মসজিদের মাইকের ব্যাটারি চুরির সময় তাদের আটক করা হয়। নির্যাতনের পর তাদের ছেড়ে দেওয়ায় তাদের পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

২

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৩

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৪

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

৫

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল ৮টায়

সম্পর্কিত

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৯ মিনিট আগে
নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪১ মিনিট আগে
কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন  প্রধানমন্ত্রীর ঈদ উপহার

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

১ ঘণ্টা আগে