চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

১২ বছরের এক শিশু দোকানে চিপস কিনতে গেলে তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। এই ঘটনার অভিযুক্ত দোকানিকে গ্রেপ্তার করে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গেল ১৮ মে দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের উত্তর বায়নগর গ্রামের এক শিশু ওই গ্রামের দেলোয়ার হোসেনের মুদি দোকানে চিপস কিনতে গেলে দোকানের ভিতরে নিয়ে দোকানের শাটার বন্ধ করে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন। এই ঘটনায় শিশুটিকে গেল ২৩ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে পরিবারের সদস্যরা। এদিকে পুলিশ রোববার বিকেলে উপজেলার কালাসোনা বাজারের গরুর হাট থেকে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে (৪৩) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সে উত্তর বায়নগর গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় শিশুটির বাবা দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। সে মামলায় তাঁকে সোমবার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. বারী বলেন, এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটি এখন হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছেন। এই ঘটনার সাথে সম্পৃক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি। মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পারব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত