• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ২২: ১২
logo

Photo

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে ওএসডি করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার কোন ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। আজ সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।

স্থানীয় এক গণমাধ্যমকর্মী স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় সোয়া দুই কোটি টাকা ভাগাভাগি করেন ড্যাবের জেলা কমিটির সভাপতি ডা. মো. মাসুম হাসানসহ অন্যরা। ইতিমধ্যে হাসপাতালের পরিচালককে ওএসডি করা হয়েছে। অন্যদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ওই জবাব দেন। কুমিল্লা মেডিকেল কলেজের ড্যাবের সাধারণ সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ২২ সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগ নিয়ে আমার শহরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সোয়া দুই কোটি টাকা ড্যাবের জেলা সভাপতি ডা. মো. মাসুম হাসান ও হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজের নেতৃত্বে ভাগাভাগি করা হয় বলে ড্যাবের নেতারা জানিয়েছেন। ওই টাকার ভাগ ছাত্রদলের সাবেক চার নেতাও পেয়েছেন বলে ড্যাব সূত্রে জানা গেছে। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ড্যাব কুমিল্লা জেলা, মহানগর ও কলেজ শাখার কমিটি স্থগিত করে। এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ড্যাবের চিকিৎসকেরা জানিয়েছেন ডা. মো. মাসুম হাসান ড্যাবের জেলা কমিটির সভাপতি হিসেবে কেনাকাটার কাজের ভাগাভাগিতে জড়িত ছিলেন। সুতরাং তাঁর বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। যারা ওই প্রক্রিয়ায় জড়িত ছিলেন না, তাদের কমিটি স্থগিত কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা দ্রুত মাসুম হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও ড্যাবের কাছে দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ করারও দাবি জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

২

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৫

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

সম্পর্কিত

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৪৩ মিনিট আগে
নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

১ ঘণ্টা আগে
কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন  প্রধানমন্ত্রীর ঈদ উপহার

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

২ ঘণ্টা আগে