নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমাকে সম্মানিত করেছে। মনোনয়ন দেওয়ার পর আপনারা কুমিল্লাবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে আতিথেয়তায় গ্রহণ করেছেন, তাতে আমি আপনাদের কাছে ঋণী। আমি গায়ের রক্ত দিয়ে হলেও আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করব। আমাকে একবার সুযোগ দিন আমি কথা দিচ্ছি আপনাদের নিরাশ করব না।
গতকাল রোববার ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী। তিনি কখনো জালিমের সাথে আপস করেননি। বেগম খালেদা জিয়ার এ ইস্পাত কঠিন দৃঢ়চেতা নেতৃত্বের অনুপ্রেরণা থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি দেশের নেতৃত্ব দিবে।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল করিম মিঠুর সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুরে আলম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মাহাবুব চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, ব্যবসায়ী নেতা আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য নেছার আহমেদ রাজু, সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সর্বশেষ কমিটির সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক ও সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের আতিক সেলিম রুবেল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।