নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছে বিজিবি।
জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত ২টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপির বিশেষ টহলদল এবং এসআরবি-১১ এর (সিপিসি-২) ইউনিট এর টহলদল একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া নামক স্থান হতে ১২০ কেজি গাঁজা আটক করে।
উল্লেখ্য, আটককৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।