নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার বিকেলে কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম চৌধুরী, মহানগর বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মজুমদার, মহানগর বিএনপির তাঁতী ও মৎস্য সম্পাদক মো. মোবারক হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন। দেশের জনগণ শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ চায়। কোনো অপশক্তি যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন তাঁরা।
নগরীর ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মজুমদারের সঞ্চালনায় এসময় ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।