নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর আগমকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলামের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে অনুনোমোদিত তাহেরীর নির্ধারিত প্রোগ্রাম। আজ শুক্রবার দুপুরে অলিরবাজারে তাহেরীর পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। গতকাল বৃহস্পতিবার থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পাশাপাশি তাঁকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন তাঁরা। অনুমতি না থাকায় আজ শুক্রবার মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তিনি প্রোগ্রাম করতে এলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।
তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন আত-তাহেরীকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।