• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় মেট্রোপলিটন হচ্ছে: জাকারিয়া তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১০
logo

Photo

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, নোয়াখালী ও ফেনী জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ১৮টি উপজেলা নিয়ে কুমিল্লা জেলা। আসলে কুমিল্লায় দুইটি জেলা হওয়া উচিত। দেশের বিভিন্ন জেলা সামান্য কয়েকটি উপজেলা নিয়ে। বড় জেলা হওয়ার কারণে উন্নয়ন বাজেট কুমিল্লা কম পাচ্ছে। এখানে উপজেলা বেশি। বণ্টনে কমে যাচ্ছে। ১৫ বছর আগে সিটি করপোরেশন হলেও এখন পর্যন্ত লোকবল সংকট রয়েছে।

গতকাল সোমবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কুমিল্লায় মেট্রোপলিটন হচ্ছে। এটা আরও আগেই হওয়া দরকার ছিল। এটা হলে চার-পাঁচটি থানা হতো। এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি সম্মতি দিয়েছেন। পাঁচ-ছয় মাসের মধ্যে এটি হবে ইনশাল্লাহ। এটা নিয়ে মনিরুল হক চৌধুরী ডিও দিয়েছেন।

গৃহায়ন মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে হলে পুলিশের যানবাহন থাকতে হবে। বিজিবিকে আরও বেশি কাজ করতে হবে। কুমিল্লার পাঁচটি উপজেলা সীমান্তবর্তী। পুলিশকে মোটরসাইকেল দিলে তাঁরা কাজ করতে পারবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন খেলাধুলার জন্য আগামী ২৩ অক্টোবর একেএম আবু তাহের ফাউন্ডেশনের নামে আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা হবে।

তিনি বলেন, জনসংখ্যা ও উপজেলা অনুপাতে কুমিল্লার উন্নয়ন বরাদ্দ দরকার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় ২১ দিন ধরে নেই এসিল্যান্ড

২

এক ওয়ার্ডের ২৫ পুকুরই ভরাট

৩

‘সিরিয়াল’ কিলার মানিক গ্রেপ্তার

৪

সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আর নেই

৫

চান্দিনা-ঝলম সড়ক সংস্কার করতে হবে: আতিকুল আলম শাওন

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় ২১ দিন ধরে নেই এসিল্যান্ড

ব্রাহ্মণপাড়ায় ২১ দিন ধরে নেই এসিল্যান্ড

৩ ঘণ্টা আগে
এক ওয়ার্ডের ২৫ পুকুরই ভরাট

এক ওয়ার্ডের ২৫ পুকুরই ভরাট

৩ ঘণ্টা আগে
‘সিরিয়াল’ কিলার মানিক গ্রেপ্তার

‘সিরিয়াল’ কিলার মানিক গ্রেপ্তার

১৮ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে