চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিসেল (৪৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে তাঁর। তাঁর মৃত্যুতে চান্দিনা উপজেলা তথা কুমিল্লা জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার বাদ আসর ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা কথা হয়।
মুন্সি কামাল আতাতুর্ক মিসেল চান্দিনার সীমান্তবর্তী এলাকা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মরহুম কামাল মুন্সির ছেলে। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, দুই বোন, স্ত্রী, দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুন্সি কামাল আতাতুর্ক মিসেল ২০০০ সালে দৈনিক ভোরের ডাক পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি ২০০৩ সাল থেকে দৈনিক ইনিকিলাব পত্রিকার চান্দিনা প্রতিনিধি, পরে জেলা স্টাফ রিপোর্টার সর্ব শেষে পত্রিকাটির ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাসস এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক রূপসী বাংলা পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চান্দিনা প্রেসক্লাবের সদস্যসহ জেলার সাংবাদিক সমাজ।