আহতদের দেখতে এনসিপির নাভিদ নওরোজ শাহ গেলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডের রেল ক্রসিংয়ে গত শনিবার রাতে ট্রেন ও বাসের সংঘর্ষে দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অগণিত যাত্রী আহত হন।

আজ সোমবার গুরুতর আহত রোগীদের দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাওসার ও মোহাম্মদ জায়েদ। এনসিপি কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী খালিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা ওই রাতেই দুর্ঘটনা স্থল থেকে হাসপাতাল পর্যন্ত সকলকে সহযোগিতা করেন।

এ সময় নাভিদ নওরোজ বলেন, পদুয়ার বাজারের এই ক্রসিং যেন এক মরণফাঁদ। এর আগেও এই এলাকায় ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ক্রসিং ব্যারিয়ার এর দায়িত্বে থাকা লোকের গাফিলতির কারণে এই দুর্ঘটনা। সরকার ও জেলা প্রশাসন তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তাঁদের কাছে জোরালো দাবি জানাই দুর্ঘটনার কারণ পর্যালোচনা করে এখানে যেন স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত