ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের আয়োজনে গত শনিবার কলেজ ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাজী নাজিয়া হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক,ভিপি মাহবুবুর রহমান দুলাল ও কলেজ উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. আবু জাহেদ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত