কুমিল্লায় বিশ্ব চিন্তা দিবস উদযাপন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৩১
Thumbnail image

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের আয়োজনে আজ রোববার শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Our Friendship’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাওছারুল ইসলাম, এবং সহকারী ক্রীড়া অফিসার মো. সাজ্জাদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার এড. ফাহমিদা জেবিন। অনুষ্ঠানে হলদে পাখি, গাইড, রেঞ্জার, গাইডার, স্থানীয় ও জেলা কমিটির সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম এবং আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সর্বমোট ২৫০ জন অংশগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত