কুমিল্লায় ১১৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার ১১টি আসনে ১১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, কুমিল্লা-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনসহ মনোনয়ন জমা দিয়েছেন ১২ প্রার্থী। কুমিল্লা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির স্বতন্ত্র প্রার্থী খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন ও জামায়াত প্রার্থী নাজিম উদ্দিন মোল্লাসহ ১১ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। কুমিল্লা-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলসহ  ৯ জন, কুমিল্লা-৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীসহ ৮জন, কুমিল্লা-৫ আসনে বিএনপির জসীম উদ্দিন ও জামায়াতের ড. মোবারক হোসেনসহ ১১ জন, কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য দল মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনসহ ১১ জন, কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ও দলটির স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলাম শাওনসহ ৯ জন, কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ও জামায়াতের শফিকুল আলম হেলালসহ ১০ জন, কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম, জামায়ত প্রার্থী সারোয়ার আলম ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলাসহ ১৫ জন, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া, জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাত ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াসহ ৯ জন ও কুমিল্লা-১১ আসনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও বিএনপির কামরুল হুদাসহ ৯ জন মনোনয়ন দাখিল করেছেন। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত