নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেছেন, চুরি বা দলের ভাবমূর্তি নষ্ট করার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়নি। জনগণের পাশে থাকতে গিয়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরের শামসুল হক রোড এলাকার ঝাউতলা গার্ডেনে যুবদল নেতা সোলেমান খানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গতকাল রাতে আমার শহরকে মো. মনিরুল হক সাক্কু বলেন, নির্বাচনের জন্য ফুল প্রস্তুত। জিদে নির্বাচন করছি। প্রমাণ করতে চাই কুমিল্লার মানুষ আমাকে ভোট দেয় কিনা। সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ভোট দেবেন ভোটারেরা।
সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ জিতব সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, 'নির্বাচন অনেকেই করবেন, কিন্তু ভোট দেবেন জনগণ। তাই জনগণের পাশেই থাকতে চাই। জনগণ আমার পাশে থাকলে আমি বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে ভাবি না।'
তিনি আরও বলেন, 'দলের বাইরে থেকেও জাতীয় কর্মসূচি পালন করছি। এতে আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। কিন্তু জনগণের জন্য বড় আকারে কিছু করতে হলে একটি পদের প্রয়োজন।'
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, মহানগর বিএনপি নেতা আজহারউদ্দীন বাপ্পি, মহানগর যুবদলের যুগা সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু, লাকসাম উপজেলা যুবদল নেতা মো. ইয়াসিন মিয়া এবং কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ অনেকে।
সাক্কু আরও বলেন, নির্বাচন হলে মানুষ কাজের লোককেই ভোট দেবে। আমি মেয়র থাকাকালীন অনেক টাকা রেখে আসছি।