কুমিল্লা সিটি করপোরেশন
ঝাঁকুনিপাড়া স্যানেটারি ল্যান্ডফিল্ড সম্প্রসারণ প্রকল্প
গাজীউল হক সোহাগ

কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ফেলা হয় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঝাঁকুনিপাড়া এলাকায়। জাইকার অর্থায়নে ওই এলাকায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ময়লা প্রক্রিয়াকরণ প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য ২০০ কোটি টাকা ব্যয়ে ১৫ একর জমি অধিগ্রহণ করা হবে। এই খবর পেয়ে গত কয়েকদিনে ঝাঁকুনিপাড়া এলাকার দৌলতপুরে অংশে জায়গার মালিকেরা টিনের স্থাপনা করে আসছেন। জমি অধিগ্রহণ ও স্থাপনার বাড়তি দাম পেতে বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতার মদদে ওই কাজ হচ্ছে। আজ অথবা আগামীকালের মধ্যে জেলা প্রশাসনের এল এ (জমি অধিগ্রহণ শাখার কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করবেন। তাঁরা জমির মূল্য ও স্থাপনার দাম নির্ধারণ করবেন।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঝাঁকুনিপাড়া স্যানেটারি ল্যান্ডফিল্ড সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ময়লা প্রক্রিয়াকরণ ড্যাম্পিং স্টেশন করা হচ্ছে। এর জন্য ২০০ কোটি টাকা জমি অধিগ্রহণ ও ১০০ কোটি টাকা দিয়ে স্থাপনা করা হবে। ঝাঁকুনিপাড়া এলাকায় বর্তমানে ১০ একর জমিতে ময়লা ফেলা হচ্ছে। ময়লা প্রক্রিয়া করণের জন্য আরও ১৫ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। জমি অধিগ্রহণ শেষে কাজ শুরু হবে।
দৌলতপুর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতা আমাদের এলাকার যাঁদের জমি অধিগ্রহণ হবে, তাঁদের জায়গায় টিনের ঘর তুলে দিচ্ছে। বিনিময়ে তাঁরা অধিগ্রহণ থেকে বাড়তি টাকা নেবে। গত কয়েকদিনে অন্তত ২০ টি ঘর দৌলতপুর এলাকায় হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞা বলেন, ময়লা প্রক্রিয়াকরণের জন্য ১৫ একর জমি অধিগ্রহণ করা হবে। কয়েকদিনের মধ্যে জেলা প্রশাসন অধিগ্রহণকৃত জায়গায় সরেজমিনে পরিদর্শনে যাবেন।