পদুয়ারবাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত ও আহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী পদুয়ার বাজার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি রেলমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সাথে কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতসহ ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

তিনি দীর্ঘদিন ধরে পদুয়ারবাজারে মানবসৃষ্ট মরণফাঁদ নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছেন। ইতিমধ্যে সাংসদে রেলমন্ত্রী মহোদয়ের সাথে রেল ওভারপাস ইউলুপ করার বিষয়ে কথা বলেছেন। সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব করেছেন।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রেলমন্ত্রীকে এ মরণফাঁদ থেকে কুমিল্লাবাসীকে উত্তরণের জন্য অনুরোধ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত