নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। সরকারকে সময় দিতে হবে। অনেকে বলেন প্রধানমন্ত্রী অনেক জায়গায় দলীয় লোকদের প্রোভাইড করেন। এটা রাজনৈতিক কারণে, এলাকার উন্নয়নের কারণে করেন। বাংলাদেশের এই সরকার দুর্নীতিমুক্ত সরকার। তারেক রহমানের মেসেজ নিয়ে আমি কুমিল্লায় এসেছি। এখানে আমরা সবাই মিলে কাজ করব।
গতকাল সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১২ সালের পর আমরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কোনও জানাজায় যেতে পারি নাই। সেইরকম দিনও ছিল।
নিজান বলেন, আমি কুমিল্লা বিভাগের জন্য কাজ করছি। ইতিমধ্যে বিভাগের জন্য সইও করেছি।
তিনি বলেন, এখন ভাইস চ্যান্সেলর পাওয়া যায় না। ভাইস চ্যান্সেলর হিসেবে একটা লোকের নামও বলা যায় না। কিন্তু আপনার স্কুলের শিক্ষকের কথা সবার আগে মনে করতে পারেন।
তিনি আরও বলেন, সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ধরনের দুর্নীতিতে যুক্ত হবেন না। অতীতে কে কি করছে আমরা তা বলতে চাই না। এখন র্যাব শুনলেই মানুষ লাফ দিয়ে উঠে। আমাদের সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবীর পারভেজকে এখনও পাওয়া যায়নি। ইলিয়াছ আলী বন্ধুর মতো ছিল। কত কথা হয়েছে একসঙ্গে।
তিনি বলেন, আপনারা আমরা মিলে যেন একসাথে কাজ করতে পারি। এত বছরের জঞ্জাল আমরা এতদিনে কি করে শেষ করব। জাতীয় নিরাপত্তায় একমত থাকলে তাহলে ফ্যাসিস্টরা উঁকিঝুকি করতে পারবে না। মাদক ও সীমান্তের চোরাচালানের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে।