পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার অংশে মরণফাঁদ বেরিকেড অপসারণ, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন-বাস দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বিকেল চারটায় মানববন্ধন হয়েছে। দুর্ঘটনা কবলিত স্থান পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারী, কুমিল্লা মহানগর ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি, কুমিল্লা দক্ষিণ প্রবেশ পথ উন্নয়ন কমিটির উদ্যােগে ওই মানববন্ধন হয়।

এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, মহানগর দক্ষিণ থানার সমন্বয়ক মোহাম্মদ হানিফ প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত