চক্ষু হাসপাতালে নারী দিবস পালন

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২১: ১৭
Thumbnail image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা ও বর্নাঢ্য শোভাযাত্রা হয়। অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চক্ষু হাসপাতালে বিকো ও চক্ষু হাসপাতালের সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।

বিকো চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আব্দুস সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মৃণাল কান্তি ঢালী।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আব্দুস সেলিম আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অধিকার আদায়ে এবং নারীদের নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নে বৈষমতা দূরীকরনের আহবান জানান। তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুমিল্লায় প্রতিষ্ঠিত বিকো ও চক্ষু হাসপাতালের সরেজমিনে এসে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন কুমিল্লার সাবেক এমপি জেলা বিএনপির নেত্রী বেগম রাবেয়া চৌধুরী এবং বিশিষ্ট নারী নেত্রী একুশে পদক প্রাপ্ত ডা. যোবায়দা হান্নান এবং ডা. ওয়ালী উল্লাহসহ বিকো ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠা লগ্নে সকল নেত্রীবৃন্দকে কৃতজ্ঞতার সাথে স্মরন করেন। তিনি বলেন বর্তমানে হাসপাতালের কার্যক্রম সন্তোষজনকভাবে মানবতার সেবায় এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মো. শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য মো. মোস্তাক আহম্মেদ মজুমদার, কনসালটেন্ট ডা. এ কে এম কামরুল আহসান, জুনিয়র কনসালটেন্ট ডা. প্রাণতোষ চন্দ্র পাল, ডা. মো. গোলাম মোস্তফা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মাঈনুদ্দিন, মেডিকেল অফিসার, ডা. হাসান আল বান্না, ডা. দেবারতি চন্দ, ডা. আইরিন আক্তার, ডা. উম্মে জোহরা টুকটুক, ডা. কাউছার আহম্মেদ এবং ডা. হারুন অর রশিদসহ বিকো ও চক্ষু হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত