পুরোনো সংবিধানের কথা বললে ফ্যাসিস্ট হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের হাজার লাশের ওপর দাঁড়িয়ে আজকের এই আদালত। গণঅভ্যুত্থানই এর বৈধতা। সংবিধান অনুযায়ী গণঅভ্যুত্থান হয়নি, ইন্টেরিম হয়নি, তারেক রহমানের সরকার হয়নি। পুরোনো সংবিধানের কথা বললে ফ্যাসিস্ট হাসিনাকেই মেনে নিতে হবে। বর্তমান সরকার কি তা মেনে নিতে প্রস্তুত?

আজ মঙ্গলবার কুমিল্লা স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায়কে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি সে রায় মানব? আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো হাইকোর্ট না রাজপথ স্লোগান দিতে চাই না। আমাদের স্লোগান দিতে বাধ্য করবেন না। সংসদকে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার মেনে নিতে হবে। এর বিকল্প আমরা মেনে নেব না। জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না।

বিএনপি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অযথা ঝামেলা করবেন না। সংস্কার বাস্তবায়ন করতে হবে, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে। সেই সাথে শহীদ শরীফ বিন ওসমান হাদির খুনিদের ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে চাপ দিতে হবে। খুনি হাসিনা ও ওসমান হাদির খুনিকে ফেরত পাঠালে তবেই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্যরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত