কবি নজরুলের ১২৭ তম জন্মবার্ষিকী আজ

‘তবু আমারে দেবো না ভুলিতে...’

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

‘আমি চিরতরে দূরে চলে যাবো

তবু আমারে দেবো না ভুলিতে’

সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী আজ। এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জন্মজয়ন্তী অনুষ্ঠান গত শনিবার ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নানা ধরনের গল্প রয়েছে। তিনি ছিলেন আত্মভোলা ব্যক্তি। ১৮৯৯ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি ঢাকায় মারা যান। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিরনিদ্রায় শায়িত করা হয়। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও সংগীতজ্ঞ। কবি নজরুল ৪ হাজার গানের সুর ও সংগীত, তিনটি উপন্যাস, ১৯ টি ছোটগল্প ও পাঁচটি প্রবন্ধ রচনা করেন। ১৯৪২ সাল থেকে তিনি অসুস্থ ছিলেন। ১৯৭৫ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি.লিট ডিগ্রিতে ভুষিত করেন। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। সৈনিক ছিলেন, রুটির দোকানে কাজ করেছেন, ছাপাখানায় কাজ করেছেন। কবির সঙ্গে কুমিল্লা ওতপ্রোতভাবে জড়িত। কুমিল্লা ও মুরাদনগরের দৌলতপুরে কবি দুইটি প্রেম ও দুইটি বিয়ে করেছেন। কুমিল্লা শহরের রাজগঞ্জ থেকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করায় গ্রেপ্তার হন। গত ২২ মে থেকে কুমিল্লায় নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। আজ ২৫ মে বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

স্থানীয় নজরুল গবেষকেরা বলেছেন, কুমিল্লায় কবির স্মৃতিচিহ্নগুলো বেশি করে সংরক্ষণ করতে হবে। কবি চিরতরে দূরে চলে গেলেও তাঁর সৃষ্টিশীল কর্ম দিয়ে আমাদের মধ্যে অনন্তকাল বেঁচে থাকবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত