• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২০: ৫৭
logo

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২০: ৫৭
Photo

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে সিমরান নামের ছয় মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার জেলা স্বাস্থ্য বিভাগ ওই শিশুর মৃত্যুর তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে। সে নগরের নুরপুর এলাকার মো. শিমুল মিয়ার মেয়ে।

জানা গেছে, গত ৪ জুন হামের উপসর্গ নিয়ে সিমরানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ডা. মিয়া মঞ্জুর আহমেদ।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত টিকা গ্রহণ না করা এবং অভিভাবকদের অসচেতনতার কারণে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ও মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। তবে আগের তুলনায় বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে বলেও জানিয়েছেন তারা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৮৭ জন।

এদিকে সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

চিকিৎসকরা শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

২

আল্লামা নুরুল হকের জানাজায় মুসল্লিদের ঢল

৩

মেঘনায় উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

৪

ক্যাব কুমিল্লা জেলা কমিটি গঠন

৫

কুমিল্লা শিক্ষাবোর্ডে যোগদান করতে এসে জানলেন পদ শূন্য নেই!

সম্পর্কিত

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

১ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে