প্রেস বিজ্ঞপ্তি

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের ২০ টি কলেজের ২১১ জন ছাত্রছাত্রী প্রতিযোগী এতে অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। কলেজ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেকে তৈরি করতে হবে, তোমরাই বাংলাদেশের ভবিষৎ।
কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (প্রশাসন) মো. মাসুম মিল্লাত মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া| অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।