ওয়াইডাব্লিউসিএ কুমিল্লার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইলা রায় আর নেই

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা ওয়াইডাব্লিউসিএর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নগরের বাদুরতলা এলাকার বাসিন্দা ইলা রায় আজ বৃহস্পতিবার বেলা একটায় ঢাকায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আগামীকাল শুক্রবার সকালে তাঁর মরদেহ কুমিল্লায় আনা হবে। শনিবার তাঁর শেষকৃত্য হবে। এরপর তাঁকে শাসনগাছা সমাধিস্থলে নেওয়া হবে। শিক্ষা প্রসার ও নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ইলা রায় অসামান্য অবদান রেখেছেন।

কুমিল্লা ওয়াইডাব্লিউসি’র বর্তমান সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারীর শাশুড়ি ইলা রায়।

ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা তাঁর বিদেহী আত্নার প্রতি জানাই পরম শ্রদ্ধা এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি জানাই আমাদের সমবেদনা। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও শোক প্রকাশ করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত