উদ্বোধন করবেন পূর্তমন্ত্রী

ঝলমে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শনিবার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরুড়া উপজেলার ঝলম স্কুল ও কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থাকবেন।

এতে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

এতে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্ডিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যাম্পের আহবায়ক ডা. মো. সোলাইমান মিয়া। উপস্থিত থাকবেন ক্যাম্পের সদস্য সচিব, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান।

বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, কোন রোগীর সার্জারীর প্রয়োজন হলে মেডিকেল ক্যাম্প থেকে সিলেক্ট করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে সার্জারী করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত