আইন মোতাবেক কাজ করার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলা পরিষদে বিএনপির প্রথম প্রশাসক হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। গতকাল সোমবার বেলা ১১ টা ৩০ মিনিটে তিনি জেলা পরিষদ ভবনে গিয়ে ওই পদে যোগ দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভিডিও বার্তা পেয়ে গতকালই যোগ দেন সাবেক এই ছাত্রনেতা। ওই সময়ে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এক সময় জেলা পরিষদের নাম ছিল কুমিল্লা ডিস্ট্রিক বোর্ড। ১৯১৭ সালে বোর্ডের প্রথম চেয়ারম্যান ছিলেন সাঈদ আবদুল জব্বার। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বেগম রাবেয়া চৌধুরীর বাবা আশরাফ উদ্দিন আহম্মাদ চৌধুরী ১৯২৯-১৯৩০ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। একটানা ১৯৩০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী। ডিস্ট্রিক বোর্ডে পাঁচজন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন ৪৩ বছর।
পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে কুমিল্লা ডিস্ট্রিক বোর্ডের নাম পরিবর্তন করে কুমিল্লা জেলা পরিষদ করা হয়। ১৯৮৮ সালের ১২ অক্টোবর প্রথম চেয়ারম্যান হয়েছেন জাতীয় পার্টির আনছার আহম্মদ এমপি। এরপর জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদ দেওয়া হয় আনোয়ারুল কাদের বাকি। এতে চারজন জেলা প্রশাসকও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসকদের মধ্যে একজন চেয়ারম্যান ও তিনজন প্রশাসক ছিলেন।
২০১১ সালের ২০ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত প্রশাসক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক। পরে নির্বাচন করে ২০১৭ সালের ২৫ জানুয়ারি চেয়ারম্যান হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের। তিনি ২০২২ সালের ১৭ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ বছর দায়িত্বে ছিলেন। পরে তিনি ২০২২ সালের ২৮ এপ্রিল থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রশাসক ছিলেন।
২০২২ সালের ২৮ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৮ আগস্ট পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান বাবলু চেয়ারম্যান ছিলেন ( তিনি বিনা ভোটে চেয়ারম্যান হন)। এরপর তিনজন জেলা প্রশাসক দায়িত্বে ছিলেন। গতকাল বিএনপি থেকে প্রথমবারের মতো জেলা পরিষদে প্রশাসক হলেন মো. মোস্তাক মিয়া। তিনি কুমিল্লা জেলা পরিষদের ১১তম প্রশাসক।
এর আগে গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
মো. মোস্তাক মিয়া বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর কুমিল্লা জেলা পরিষদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। কুমিল্লার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব। আইন মোতাবেক কাজ করব।
উল্লেখ্য, মো. মোস্তাক মিয়া কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লার ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।