• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

প্রখ্যাত পীর বড় হুজুরের জানাজায় মানুষে ঢল

লাকসাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৬: ৩৮
logo

Photo

লাকসামে প্রখ্যাত পীর আলহাজ্ব মাওলানা আবু তাহের ২২ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে হুজুরের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে দেখতে ছিল শোকার্ত মানুষের ঢল।এর আগে ২১ এপ্রিল সোমবার দিবাগত রাত সাড়ে ৪ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৭ বছর। তিনি ৫ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা আবু তাহের দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আলহাজ্ব মাওলানা আবু তাহের হুজুর আউশপাড়া দরবার শরীফে পীর ও আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক ভাইস প্রিন্সিপাল এবং আউশপাড়া শরীফ আছাদ কাদেরিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আউশপাড়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা আবু তাহের বড় হুজুরের জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পযন্ত লোকে লোকারণ্য হয়ে উঠেছিল আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাদরাসা সংলগ্ন এলাকা।

কুমিল্লার জেলার, বরুড়া ,লালমাই, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং চাঁদপুর জেলার শাহরাস্তি, হাজীগঞ্জসহ আশপাশের উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে বিপুল শিক্ষার্থী, আলেম, হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় মাদরাসা প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে আশপাশের বহুদূর পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নিতে দেখা গেছে।

202

মাওলানা আবু তাহের (বড় হুজুরে) এর বড় সন্তান খাজা আমিনুল এহছানের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়।হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা শেষে মাওলানা আবু তাহের বড় হুজুরের ইচ্ছে অনুযায়ী এতিমখানা মাদরাসার কবরস্থানেই তার স্ত্রী পাশেই তাকে দাফন করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আউশপাড়া গ্রামের ইসলামি আরবি শিক্ষা প্রতিষ্ঠানের নামে ১৯৩১ সালে প্রায় ২১ শতক সম্পত্তি দান করেন

প্রখ্যাত মৌলভী শরীফ উদ্দিন। ওই সম্পত্তির মধ্যে ইসলামি আরবি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয় আউশপাড়া ফাজিল মাদ্রাসা। সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মৌলভী শরীফ উদ্দিন। বর্তমানে প্রতিষ্ঠানে আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা নামে পরিচালিত। প্রখ্যাত মৌলভী শরীফ উদ্দিনের মৃত্যুর পর তার দুই ছেলে মাওলানা আবু তাহের ও পোস্ট মাষ্টার হাশেম উদ্দিন ও তাদের স্বজনদের সিদ্ধান্তে মৌলভী শরীফ উদ্দিনকে মাদ্রাসার প্রতিষ্ঠানের পশ্চিম পাশে তাকে দাফন করা হয়। ওই স্থানটি শরীফ উদ্দিন মাজার নামে সবার মুখে পরিচিত এবং প্রতি বছরের ওই মাজারে ওরস মাহফিল করা হতো। সে মাজারের খাদিম ছিলেন মরহুম মৌলভী শরীফ উদ্দিনের বড় ছেলে মাওলানা আবু তাহের। এছাড়াও ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে।

২০০০ সালে তিনি অবসরপ্রাপ্ত হয়ে আউশপাড়া শরীফ আছাদ কাদেরিয়া এতিমখানার পরিচালিত করেন। এ অঞ্চলের আলেমদের কাছে তিনি ছিলেন ‘বড় হুজুর’।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রধান শিক্ষিকাকে মারধর, লাথি দিয়ে ফেলা হয় চেয়ার থেকে

২

চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন

৩

বিকাশের টাকা নিয়ে প্রতারণা, আটক ২

৪

বাইউস্টের স্প্রিং সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

৫

বরুড়ার আলোচিত সমালোচিত ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদার গ্রেপ্তার

সম্পর্কিত

প্রধান শিক্ষিকাকে মারধর, লাথি দিয়ে ফেলা হয় চেয়ার থেকে

প্রধান শিক্ষিকাকে মারধর, লাথি দিয়ে ফেলা হয় চেয়ার থেকে

১ ঘণ্টা আগে
চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন

চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন

১৬ ঘণ্টা আগে