আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস আজ

পুবালী চত্বরে দিনে শব্দদূষণের মাত্রা ৮১.৮ ডেসিবেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৮: ২৮
Thumbnail image

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র ও জনাকীর্ণ বাণিজ্যিক এলাকা কান্দিরপাড় পুবালী চত্বরে দিনের বেলায় শব্দদূষণের মাত্রা সবচেয়ে বেশি। দিনের বেলায় এই স্থানে সর্বোচ্চ শব্দদূষণের মাত্রা ৮১ দশমিক ৮ ডেসিবেল, রাতে ৭৫ দশমিক ৩ ডেসিবেল। আবাসিক এলাকা রাণীর দিঘির পাড়ে দিনে ৬২ দশমিক ৯ ডেসিবেল ও রাতে ৫৩ দশমিক ২ ডেসিবেল। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব এ তথ্য দেন।

তিনি বলেন, নীরব, আবাসিক, মিশ্র ও বাণিজ্যিক প্রায় সব এলাকাতেই কম বেশি শব্দদূষণ হয়। তবে বিসিক শিল্পনগরী কুমিল্লাতে শব্দদূষণের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আছে। যানবাহনের চাপ ও হর্ণ বাজানোর কারণে শব্দদূষণ বেশি হচ্ছে। শব্দদূষণ শ্রবণশক্তি নষ্ট করে। মেধা বিকাশ বাধাগ্রস্থ করে। জীববৈচিত্র্য ধ্বংস করে।

এবারের আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবসের স্লোগান হল ‘আর নয় শব্দদূষণ চাই সুস্থ জীবন’।

এ উপলক্ষে সকাল ১০টা ৩০মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বাপা কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, সুজন কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, পুলিশ কর্মকর্তা সাদেকুর রহমান, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান খান প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত