বাংলা নববর্ষে দেশি-বিদেশি শিক্ষার্থীদের মিলন মেলা

Thumbnail image

বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দেশি-বিদেশি শিক্ষার্থীরা। নববর্ষকে বরণ উপলক্ষ্যে কাবিলা ক্যাম্পাস সেজেছে বাঙালি ঐতিহ্যের সাজসজ্জায়।

সকাল ১০ টায় কাবিলা ক্যাম্পাসে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। কলেজের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ, অন্যতম পরিচালক অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে র‌্যারিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে নববর্ষকে স্বাগত জানিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মো. সেলিমসহ কলেজ পরিচালক, শিক্ষক ও দেশি-বিদেশি শিক্ষার্থীসহ অন্যরা।

সাংস্কৃতিক পর্বে দেশি-বিদেশি শিক্ষার্থীদের মনোরম সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় ক্লিনিক্যাল বিষয়ের শিক্ষকম-লী ও বেসিক বিষয়ের শিক্ষকম-লীর দড়ি টানাটানি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

মাঠের দুই দিকে কাশ্মিরী, মনিপুরী, মেঘালয়, মধ্যপ্রদেশ, গুজরাট স হ অন্যান্য প্রদেশের শিক্ষার্থীসহ বাংলাদেশি শিক্ষার্থীরা স্ব-স্ব দেশের ঐতিহ্য তুলে ধরে স্টলে খাবার পরিবেশন করে আমন্ত্রিতদের আপ্যায়ন সবার নজর কাড়ে। সবশেষে বিশিষ্ট বাউল শিল্পী রাসেল দেওয়ান ও তার সঙ্গীদের মনোরম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত