কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৭: ৪৭
Thumbnail image

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও কুমিল্লাতে ঈদুল ফিতরের প্রধান জামাত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে অংশ নেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদমন্ত্রী আমিনুর রশিদ, সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক মু. রেজা হাসান। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ঈদের জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ক্বারি ইব্রাহিম।

জামাতে কুমিল্লা ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি অংশ নেন।

নামাজ মোনাজাতে ফিলিস্তিন ও ইরানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে শান্তি কামনা এবং ঈদুল ফিতরের মধ্য দিয়ে মুসলমানদের ভাতৃত্ববোধ যেন অটুট থাকে সেই দোয়া করা হয়।

ঈদের নামাজ শেষে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, এ দেশ আমাদের একে সবাই মিলে সুন্দর করতে হবে। যেন আগামী প্রজন্ম একটি সুন্দর দেশ পায়। এজন্য মন্ত্রী সবার সহযোগিতা চেয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত