কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে আগামী এক মাসের মধ্যে কলেজে পাঁচটি নতুন বাস ও একটি আধুনিক ক্যান্টিন স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী|
গতকাল শনিবার দুপুরে কলেজের ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা ওই তাগিদ দেন|
মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে| শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি কলেজের নানামুখী সমস্যার সমাধান করতে হবে| এজন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে| শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতসহ ক্লাসমুখী করতে হবে|
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে ওই সভা হয়| এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী|
বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের সর্বশেষ ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি ও ছাত্রসংসদের সাবেক সম্পাদক উদবাতুল বারী আবু, কলেজের সাবেক ছাত্রদল নেতা মাহবুবুল আলম চপল, মোজাহিদ চৌধুরী, হুমায়ুন কবির, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপত এডভোকেট আক্তার হোসাইন, কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. সিপন মিয়া| অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান | এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক মজুমদার|
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, আমি এ কলেজের ছাত্র| এ কলেজ বহু কীর্তিমানের জন্ম দিয়েছে| কলেজের সব সমস্যা একে একে সমাধান করা হবে| বড় প্রকল্প নেওয়া হবে| ক্যান্টিন ˆতরি করা হবে শিগগিরই| জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে| একই সঙ্গে দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে|
বর্তমান তরুণ প্রজন্মকে ‘জেন জি’ আখ্যা দিয়ে তাদের সাহসিকতার প্রশংসা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী|
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আমি সম্মান করি, কারণ তারা সাহসী এবং যুগের চাহিদা পূরণে সক্ষম| এই প্রজন্মের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে| তোমরাই জাতির আগামী দিনের কান্ডারী|
তিনি আরও বলেন, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সরাসরি মাঠে নেমে সাহসিকতার পরিচয় দিয়েছেন| সে পুলিশকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন আমার ছাত্রকে গ্রেফতার করার সাহস কীভাবে হয়?
কলেজের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী বলেন, আমি গর্বিত যে আমি একজন ভিক্টোরিয়ান| এ কলেজের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ হলেও বর্তমানে নানা সমস্যায় জর্জরিত| জলাবদ্ধতা একটি বড় সমস্যা| সংবাদে দেখেছি, হোস্টেলের নিচে পানি জমে থাকার মধ্যে শিক্ষার্থীরা ঘুমাচ্ছে| এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র হতে পারে না|
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনেও কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি| ১৯৯৩ সালে মরহুমা বেগম খালেদা জিয়া একটি বাস দিয়েছিলেন, সেটিই এখনো একমাত্র পরিবহন| এত বছরে নতুন বাস কেন আসেনি প্রশ্ন রাখেন তিনি|
পূর্ববর্তী অধ্যক্ষদের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে কী উন্নয়ন হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও ব্যবসা করা হয়েছে, কিন্তু উন্নয়ন হয়নি| বরাদ্দ কোথায় গেছে?
সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে কলেজে তিনটি বাস বরাদ্দ দেওয়া হবে এবং পর্যায়ক্রমে পাঁচটি বাসে উন্নীত করা হবে| এছাড়া ক্যাফেটেরিয়া সমস্যারও দ্রুত সমাধান করা হবে| ক্লাসরুম সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে অন্তত দুটি বহুতল একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি|
তিনি আরও বলেন, কলেজের সমস্যাগুলো জানতে তিনি নিজ উদ্যোগে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন|