• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২১: ৩০
logo

Photo

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি ও গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। আজ সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা।

জানা গেছে, রফিকুল ইসলাম চৌধুরী স্ট্রোকজনিত কারণে রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী ও পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। দীর্ঘদিন তিনি গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পান।

গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় গুণবতী হাইস্কুল মাঠে প্রথম ও বেলা সাড়ে এগারটায় পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে রফিকুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণপূর্তমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এমপি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা সীমান্তে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

২

বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

৩

শহীদ ইমাম হাসানের শাহাদাতবার্ষিকী পালন

৪

চেয়ারম্যানের পুনরায় দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ইউপি কার্যালয়ে হামলা

৫

কুমিল্লা জিলা স্কুলের ১৮৯ বছর পূর্তি পালন

সম্পর্কিত

কুমিল্লা সীমান্তে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

কুমিল্লা সীমান্তে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

১৫ ঘণ্টা আগে

১ দিন আগে