• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২০: ১৮
logo

Photo

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে এক পোস্ট দেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পোস্ট দেওয়ার প্রায় ৩ ঘণ্টা পর সেটির কমেন্ট সেকশনে তিনি বাদীর মামলা প্রত্যাহারের বিষয়টি জানান।

পোস্টে মনিরুল হক চৌধুরী লেখেন, আমি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, আমার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর (মুফতি ফয়জুল করীম) সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা দায়ের করেছেন, সে সম্পর্কেও আমার কোনো জানা নেই।

বিষয়টি জানতে পেরে তিনি বিব্রত হয়েছেন উল্লেখ করে মনিরুল হক চৌধুরী লেখেন, পরবর্তীতে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে নির্দেশ দিয়েছি। তারা জানিয়েছে বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। সদর দক্ষিণ থানার ওসি, আমার অ্যাডভোকেটকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলেছি।

পোস্টে তিনি আরও লেখেন, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আমার যে অভিযোগ ছিল, তা আমি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছি। আমি সবসময় আইনশৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ।

এই পোস্ট দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর এর কমেন্ট সেকশনে মামলা প্রত্যাহারের একটি নথির ছবি দিয়ে মনিরুল হক চৌধুরী জানান যে, বাদী এই মামলা প্রত্যাহার করেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ক্যাব কুমিল্লা জেলা কমিটি গঠন

২

কুমিল্লা শিক্ষাবোর্ডে যোগদান করতে এসে জানলেন পদ শূন্য নেই!

৩

ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা

৪

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

৫

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

সম্পর্কিত

ক্যাব কুমিল্লা জেলা কমিটি গঠন

ক্যাব কুমিল্লা জেলা কমিটি গঠন

২ ঘণ্টা আগে
কুমিল্লা শিক্ষাবোর্ডে যোগদান করতে এসে জানলেন পদ শূন্য নেই!

কুমিল্লা শিক্ষাবোর্ডে যোগদান করতে এসে জানলেন পদ শূন্য নেই!

৪ ঘণ্টা আগে
ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা

ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা

৫ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে