• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

‘চির অম্লান হাদী’ বিতর্ক উৎসব কাল

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৪: ৫২
logo

‘চির অম্লান হাদী’ বিতর্ক উৎসব কাল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৪: ৫২
Photo

স্বাধীন চিন্তা, যুক্তিবাদ ও মুক্তবুদ্ধির চর্চাকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চির অম্লান হাদী বিতর্ক উৎসব ২০২৬’। স্বাধীনতা বিতর্ক মঞ্চ, কুমিল্লা এবং বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে আগামীকাল শনিবার কুমিল্লার কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।

এ বিতর্ক উৎসবের সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের বিচারক দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রতিনিধিরা। এছাড়াও উৎসবে যুক্ত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।

আয়োজকরা জানান, এই বিতর্ক উৎসবের লক্ষ্য হলো যুক্তিনির্ভর আলোচনা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং তরুণদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করা। দিনব্যাপী আয়োজনে থাকবে আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক, একক বক্তৃতা প্রতিযোগিতা, বিশেষ কর্মশালা ও শহীদ ওসমান বিন হাদীর স্মরণে আলোচনা সভা।

‘চির অম্লান হাদী’ শিরোনামে আয়োজিত এই উৎসবটি তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল এতে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিবেন।

আয়োজক সূত্র আরও জানায়, এই বিতর্ক উৎসব কুমিল্লার সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে এবং যুক্তির আলোয় সমাজ পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। স্বাধীনত বিতর্ক মঞ্চ কুমিল্লার সভাপতি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

২

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৩

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৪

বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

৫

চান্দিনায় প্রবাসীর ঘরে চুরি, স্বর্ণ লুট

সম্পর্কিত

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

৭ ঘণ্টা আগে
ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৮ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে