• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

বিশ্ব শিক্ষক দিবসের গণিত ক্লাবের সম্মাননা অনুষ্ঠানে বক্তারা

মানুষের জীবন বদলে দেয় শিক্ষকেরা

তৈয়বুর রহমান সোহেল
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২৩: ১৭
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২৩: ২৩
logo

মানুষের জীবন বদলে দেয় শিক্ষকেরা

তৈয়বুর রহমান সোহেল

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২৩: ১৭
Photo

শিক্ষকদের ছাত্রদের কাছে অনুকরণীয় হতে হবে। যখন আমার ছাত্র আমার চেয়ে বড় জায়গায় যায়, এর থেকে খুশির খবর আর হতে পারে না। আমার ছাত্র তাঁর বাবা-মার থেকে বেশি আমাকে ভালোবাসবে। মানুষের জীবন বদলে দেয় শিক্ষকেরা। সুতরাং শিক্ষকদের সেভাবে তৈরি হতে হবে।

আজ সোমবার রাতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা গণিত ক্লাব আয়োজিত শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এসব কথা বলেন।

কুমিল্লা ক্লাবে সন্ধ্যা গড়িয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত এ অনুষ্ঠান হয়। এতে প্রাথমিক বিদ্যালয় থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষকেরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগ সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম জিলানী, একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা আক্তার রোজী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ভৌতবিজ্ঞানের সিনিয়র শিক্ষক গোপাল দত্ত চৌধুরী, ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আইসিটি বিষয়ের সিনিয়র শিক্ষক মহিম চন্দ্র বিশ্বাস, বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া সরকার নিপা, রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজওয়ানা মজুমদার, ছোটরা মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ ফাতেমা।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ওই অনুষ্ঠান হয়। এরপর চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক প্রতিষ্ঠান গড়ার উদ্যোক্তা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের উপর ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঞা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঞা বলেন, ভালো শিক্ষক কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না।

অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ভালো শিক্ষক না হলে ভালো সমাজ তৈরি করা যাবে না। রাজনীতিমুক্ত শিক্ষক সমাজ চাই। তিনি তার প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমানকে স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, ব্রাহ্মণপাড়ার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেন, ঝলম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. এমদাদুল হক, প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাউসার আহম্মেদ পাটওয়ারী, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ এন নার্গিস আক্তার, ঝলম উচ্চবিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ মজুমদার, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন প্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ক গাজীউল হক সোহাগ।

অনুষ্ঠানে কুমিল্লা গণিত ক্লাবের প্রয়াত সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের মুন্সীকে স্মরণ করা হয়। গণিত ক্লাবের সাবেক দুই সভাপতি অধ্যাপক কুণ্ডু গোপীদাস ও অধ্যাপক ড. মো. আবু জাফর খানের অবদানকে তুলে ধরা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মানুষের জীবন বদলে দেয় শিক্ষকেরা

২

চান্দিনায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৩

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

৪

তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান

৫

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

সম্পর্কিত

চান্দিনায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

চান্দিনায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৬ ঘণ্টা আগে