নিজস্ব প্রতিবেদক

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা (স্বপ্নের পথে বিজয়ের সাথে) এ স্লোগান নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস কুমিল্লা আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা আজ রোববার সকালে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা চাঁদপুর , ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার প্রতিযোগিরা অংশ নেয়। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। আজ সকালে দাবা খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সাইফুল ইসলাম । এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক ইমদু, ক্রীড়া সংগঠক এয়ার আহমেদ সেলিম, মাহবুবুল আলম চপল ও রাজনীতিবিদ মোজাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।