নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা সবসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। সেই আন্দোলনের ফল এখন পেয়েছি।
গতকাল সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার এলাকার লোকরা সব রাস্তা পাকা করতে চায়। কিন্তু বাংলাদেশ তো আমেরিকা, চীন ও জাপান নয়। এগুলো করতে হলে সময় দিতে হবে।
তিনি আরও বলেন, সরকারি দল মাদক নির্মূলের জন্য এবার সিরিয়াস। রাজনৈতিক পেট্রোনাইজ ছাড়া কোনও অপরাধ সংঘটিত হতে পারে না। যারা মাদক খায় তাঁদের ধরার আগে মাদকের রুট ধরতে হবে। যে ব্যবসা করে তাঁকে ধরতে হবে। মাদক ব্যবসায়ীদের তালিকা করতে হবে। মাদকের গডফাদারকে তালিকায় আনতে হবে। আমরা এর আগে একজন গডমাদার পেয়েছিলাম। তিনি হচ্ছেন শেখ হাসিনা।
ডা. তাহের বলেন, কুমিল্লার স্বার্থে আমরা এখানে কাজ করব।