নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন বলেছেন, জনগণ একটা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন। কিন্তু আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সমস্ত ঠিকাদার কুমিল্লার বাইরের। কিছু বলতে পারছি না। রাস্তা খারাপ, গালি শুনতে হয় আমাকে। অথচ আমার মা ২৯ মাস ধরে হাসপাতালে।
গতকাল সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সীমান্তে মাদক ব্যবসায়ী প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, আমার নির্বাচনী এলাকায় ১৩ কিলোমিটার ভারতীয় সীমান্ত। মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অবস্থান। আমার বাড়ি সীমান্তের পাশে। বর্ডার এলাকা কন্ট্রোল করবে বিজিবি। আমিও লুঙ্গি পড়ে নেমে যাই। মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।