• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

বিশ্ব বসতি দিবস উপলক্ষে নানা আয়োজন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৩: ০৭
logo

Photo

‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল বিকেলে আলোচনা সভা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। ১৯৮৫ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।

এদিন সকাল ১০.০০ টায় ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নেবে।

আবাসন, নির্মাণ খাত এবং ব্যাংকিং সেবা পণ্য ও সেবা প্রদর্শনের জন্য মেলায় মোট ১৫৭টি স্টল থাকছে। বিশ্ব বসতি দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্তৃক এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”।

বিশ্ব বসতি দিবসে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আগামীকাল বেলা ২ টা ৩০ মিনিট থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় , হাউজ বিল্ডিং রিচার্স ইনিস্টিউট , বাংলাদেশ ইনিস্টিউটের পক্ষ থেকে উপস্থাপনা আছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার বিকেলে ৪ টায় জিয়া উদ্যান (ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ) থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে।

এছাড়া দেশব্যাপী সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ১৯৮৫ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

তিতাস কবি পরিষদ কমিটির পরিচিতি সভা

২

সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে নানা আয়োজন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের

৪

ছেলের কিল ঘুষিতে বাবার মৃত্যু

৫

বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চবিদ্যালয়ে এসব কী হচ্ছে!

সম্পর্কিত

তিতাস কবি পরিষদ কমিটির পরিচিতি সভা

তিতাস কবি পরিষদ কমিটির পরিচিতি সভা

৯ ঘণ্টা আগে
সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

১১ ঘণ্টা আগে
ছেলের কিল ঘুষিতে বাবার মৃত্যু

ছেলের কিল ঘুষিতে বাবার মৃত্যু

১৬ ঘণ্টা আগে

১৭ ঘণ্টা আগে