• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামের দুই প্রবাসী নিহত

নাঙ্গলকোট প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ২১: ৩৫
logo

Photo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটের নুর আলম (৪৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। একই ঘটনায় তাঁর সঙ্গী জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া নামক অপর ব্যক্তি নিহত হন। নুর আলম নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের বাসুদাই গ্রামের প্রয়াত খলিল সওদাগরের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী , দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুর আলম সৌদি আরবের রিয়াদে ব্যবসা করতেন। গতকাল শুক্রবার মাল ক্রয়ের জন্য তিনি জেদ্দায় গিয়েছিলেন। মালামাল ক্রয় করে আবার রিয়াদে ফেরার পথে আফিফ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যায়। এসময় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রামের ইদ্রিস মিয়া নামক অপর ব্যক্তিও মারা গেছেন।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তাঁর মামা নুর আলম ও তাঁর সঙ্গী চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া নামক অপর প্রবাসী এবং একজন সৌদি নাগরিক মারা যান। গাড়ির চালকের অবস্থাও আশংকাজনক বলে তিনি জানান। প্রবাসী নুর আলমের মৃত্যু সংবাদে তাঁর পরিবারসহ এলাকার সর্বত্র চলছে শোকের মাতম।

নিহত ব্যক্তির স্ত্রী সুমি আক্তার বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাঁর স্বামীকে দেশে ফিরে আনার ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রবাসী পরিবারের জন্য প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা প্রদান করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

২

প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যা বললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

৩

মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় বাবা নিহত

৪

তিতাসে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

৫

ব্রাহ্মণপাড়ায় মাদক ও ইভটিজিং প্রতিরোধে গ্রামবাসীর সমাবেশ

সম্পর্কিত

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

১১ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে
তিতাসে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

তিতাসে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

১২ ঘণ্টা আগে