নিজস্ব প্রতিবেদক

‘মর্ত্যরে রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’ এ শ্লোগান নিয়ে উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী শচীন মেলা। কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় শচীন কর্তার পৈতৃক বাড়িতে ওই মেলা হচ্ছে। বিকেল চারটায় শচীনকর্তার বাড়িতে ওই মেলা উদ্বোধন হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্বোধনী দিন বিকেল তিনটা ৩০ মিনিটে কুমিল্লা ইউসুফ হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি নানুয়াদিঘিরপাড়, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চবিদ্যালয়, জাহান আরা কুটির শিল্প, নবাব বাড়ি এলাকা পার হয়ে শচীনকর্তার বাড়িতে গিয়ে শেষ হবে। এরপর বিকেল সোয়া চারটায় শচীন কর্তার বাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আগামীকাল শনিবার ওই মেলা শেষ হবে। ২০১৮ সাল থেকে প্রতিবছর কুমিল্লায় শচীন মেলা হয়ে আসছে।
আগামীকাল শুক্রবার সমাপনী দিনে বিকেলে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার অনুষ্ঠানে অনুষ্ঠানে থাকবেন।