• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

গ্যাস সংকট নিরসন নিয়ে বাখরাবাদের এমডির সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২২: ২৭
logo

Photo

কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট রয়েছে। দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস থাকে না। গ্যাস আসে বিকেল তিনটায়। এতে করে গৃহস্থালী কাজ ব্যাহত হচ্ছে। রান্নাবান্না করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী এলাকাবাসীর প্রতিনিধিরা। আজ সোমবার দুপুরে বাখরাবাদে ওই সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমসহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা কুমিল্লা মহানগর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা অভিযোগ করেন, দিনের পর দিন অনেক এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে রান্নাবান্না, ছোট ব্যবসা পরিচালনা এবং নিত্যদিনের জীবনযাত্রায় সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

নেতৃবৃন্দ দ্রæত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট দীর্ঘস্থায়ী না হয়, সে বিষয়ে একটি টেকসই পরিকল্পনা গ্রহণেরও আহবান জানান তারা।

জবাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশল ও কারিগরি বিভাগকে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনার নির্দেশ দেওয়া হবে বলেও জানান।

সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং কুমিল্লার জনগণ দীর্ঘদিনের গ্যাস সংকট থেকে মুক্তি পাবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রæত ও বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে কুমিল্লার চলমান গ্যাস সংকট নিরসন করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গ্যাস সংকট নিরসন নিয়ে বাখরাবাদের এমডির সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

২

শিক্ষার্থী লাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

আদালতে তোলা হয়েছে তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে

৪

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

৫

চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার

সম্পর্কিত

শিক্ষার্থী লাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষার্থী লাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১ ঘণ্টা আগে

২ ঘণ্টা আগে