১০ কীর্তিমান মা পেলেন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মাতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘কীর্তিমান মা সম্মাননা- ২০২৬’। আজ শুক্রবার বিকেল চারটায় কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গুণী মায়েদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল- ‘কত করি উৎপাত, আবদার দিনরাত, ওরে সে যে মা-সব সয় হাসিমুখে।’

সম্মাননা প্রাপ্ত ১০ কীর্তিমান মা হলেন, মনজু আরা বেগম, হাছিনা বেগম, হাজেরা বেগম, আসমা খাতুন, শামীমা আক্তার, কামরুন নাহার, আয়েশা আক্তার রিনা, জোহরা বেগম, উম্মে কুলসুম ও নাজমুন নাহার বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। তিনি তাঁর বক্তব্যে মায়েদের অবদানকে সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা ও লেখক ও গণমাধ্যম কর্মী খায়রুল বাবুই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। এতে সভাপতিত্ব করেন তরী সামাজিক বুননের সভাপতি দিলনাশি মোহসেন। পুরো আয়োজনটি সমন্বয় করেন তরী সামাজিক বুননের সমন্বয়ক রেজবাউল হক রানা।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক সংগঠন ‘তরী সামাজিক বুনন’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত