তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি সভায়
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৮(বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেছেন, তারেক রহমানের সিদ্ধান্তের পর আর কোন কথা থাকতে পারে না। আপনি যত বড় নেতাই হন, আপনি কিছুই না। আমাদেরকে তারেক রহমানের, খালেদা জিয়ার নির্দেশ মানতে হবে।
গতকাল সোমবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত নেতা আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীদের হট্রগোলের জবাবে জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, ‘আপনাদেরকে একটি কথা বলি। আজকের অনুষ্ঠান কোন নির্বাচনী অনুষ্ঠান নয়। আজকের অনুষ্ঠান দেশ নেতা তারেক রহমানের আগমনের প্রস্তুতিসভার অনুষ্ঠান। এখানে আমরা কারও, কোন নেতার নির্বাচনী বক্তব্য দিতে আসিনি। আপনাদের তারেক রহমান সাহেবকে নিয়ে কোন কথা আছে। নাই। এই অনুষ্ঠানের অন্য কোন উদ্দেশ্যে নেই। আপনি যদি দল করেন তাহলে... । আপনি যত বড় নেতাই হন, আপনি কিছুই না। দলের মধ্যে আনুগত্য রাইখেন। উনি যখন সিদ্ধান্ত দেন এটা মানতে হবে। আমাদের ভিন্নমত থাকতে পারে। আমাদের মধ্যে অবশ্যই প্রতিযোগিতা থাকবে। কিন্তু শেষ সময়ে তারেক রহমান যে জাজ দেন, সেটাকে মানতে হবে। যাঁরা দল করতে চান, মনে রাইখেন। ভিন্নমত থাকতে পারে। কিন্তু সম্মান থাকতে হবে। এই অনুষ্ঠানটা হইল কত সংখ্যক বেশি লোক নিয়ে তারেক রহমানকে সম্মান জানাতে পারি।
সুমন বলেন, ২০০১ এ কুমিল্লায় ১২ টি সিট ছিল। একটা সিট কাটার কারণে কুমিল্লায় যত ভেজাল । না কাটলে আর ভেজাল থাকতো না। ১২ টা সিট যখন উপহার দিয়েছিল কুমিল্লা খালেদা জিয়াকে তখন তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, চারটা মন্ত্রী দিয়েছিলেন। তিনি আরও বলেন, প্রতিযোগিতার একটা সময় থাকতে হয়। যদি জেলার উন্নতি চান, ভালো চান তাহলে তারেক রহমানের নির্দেশ মেনে চলুন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর যারা দলের দুর্দিনে পাশে ছিলেন। তাঁদের কোন না কোন ভাবে দল সম্মান করবে। । যদি সরকারে আসতে পারে দল। মনে রাখবেন সবাইকে এক পদে দেওয়া যায় না। আমরা অনেক ভাইকে পছন্দ করি। কিন্তু দলের প্রশ্নে যেন এক থাকি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।